২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কে ফ্রিজারের মধ‌্যে তিন সিরীয় শরণার্থীর লাশ

ডেনমার্কের দক্ষিণাঞ্চলে একটি ফ্ল‌্যাটের ফ্রিজারে সিরিয়া থেকে আসা একজন শরণার্থী ও তার দুই মেয়ের মৃতদেহ পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 02:43 PM

Updated : 12 Apr 2022, 03:12 AM

পুলিশ জানিয়েছে, ওই ফ্ল‌্যাটটিতেই তারা বসবাস করতেন।

বিবিসি বলছে, ২৭ বছর বয়সী একজন নারী এবং তার সাত ও নয় বছর বয়সী দুই মেয়েকে হত‌্যা করা হয়েছে বলে পুলিশ জানালেও বিস্তারিত আর কোনো তথ‌্য সরবরাহ করেনি।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডেনমার্কের আবেনরা শহরে। রোববার বিষয়টি উদ্ঘাটিত হয়। প্রতিবেশীরা কয়েকদিন ধরে ওই বাড়িতে কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাটি প্রকাশ পায়।

পুলিশ ওই নারীর স্বামীকে খুঁজছে বলে জানা গেছে। এই হত‌্যাকাণ্ডের জন‌্য তাকেই সন্দেহ করা হচ্ছে।

ওই নারীর স্বামী ও দুই কন‌্যাশিশুর পিতা তাদের সঙ্গে থাকতো না।

গেল বছর পরিবারটি ডেনমার্কে এসেছিল এবং পরবর্তী সময়ে শরণার্থী মর্যাদা লাভ করেছিল।