চীনের স্টেলথ্ যুদ্ধবিমান জে-২০টির যাত্রা শুরু
প্রথমবারের মতো নিজেদের স্টেলথ্ যুদ্ধবিমান চেংদু জে-টুয়েন্টি জনসম্মুখে প্রদর্শন করেছে চীন।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইতে বিমান প্রস্তুকারক ও ক্রেতাদের এক বৃহত্তম মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঝুহাইয়ের ওই মেলায় মঙ্গলবার একটি ফ্লাইপাস্টের মাধ্যমে জে-টুয়েন্টি প্রদর্শন করা হয়।
এতদিন শুধু ব্লগাররাই রাডার ফাঁকি দিতে সক্ষম চীনের এই অত্যাধুনিক বিমানটি দেখেছিলেন। বেইজিং আশা করছে, জে-টুয়েন্টির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সামরিক সক্ষমতার ব্যবধান অনেকটা কমে আসবে।
বিশ্লেষকরা জানিয়েছেন, জে-টুয়েন্টির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি এফ-টুয়েন্টিটু র্যাপ্টর যু্দ্ধবিমানের সাদৃশ্য আছে।
