২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির স্কুলগুলোতে সহিংসতার হুমকি দিয়ে ইমেইল

পূর্ব জার্মানির অন্তত ১১টি স্কুল সহিংসতার হুমকি দেওয়া ইমেইল পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্কুলগুলোর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Oct 2016, 07:55 PM

Updated : 12 Apr 2022, 03:05 AM

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শিল্প নগর লাইপজিগের অন্তত নয়টি এবং মাগদ্যুবুর্গের দুইটি স্কুল সোমবার এ ধরনের ইমেইল পেয়েছে। কর্তৃপক্ষ ইমেইল বার্তায় কি বলা হয়েছে সে ব্যাপারে কোনও মন্তব্য করেনি। তবে কর্তৃপক্ষের ধারণা, কেউ তামাশা করে একাজ করেছে।

লাইপজিগ পুলিশের মুখপাত্র বলেন, “সোমবার সকালে লাইপজিগের কয়েকটি স্কুল হুমকি মূলক কথাবার্তা সম্বলিত ইমেইল পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। স্কুলগুলোতে নৃশংস ঘটনা ঘটার হুমকি দেওয়া হয়েছে।”

মাগদ্যুবুর্গ পুলিশের মুখপাত্র বলেন, “দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর স্কুলগুলোতে গুরুতর হুমকি হয়ে উঠতে পারার মত কিছু নেই বলে আমরা পরিস্কার করে জানতে পেরেছি।”