বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।
বিবিসি জানায়, শনিবার বাগদাদের উত্তরাঞ্চলে একটি জনাকীর্ণ বাজারে একটি তাঁবুতে আত্মঘাতী ওই হামলায় আরও ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
হামলার সময় শিয়া সম্প্রদায়ের তীর্থযাত্রীরা ওই তাঁবুর ভেতর দুপুরের খাবার খাচ্ছিলেন।
তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
তবে এ বছর মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বাগদাদে এ ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে।
