২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ইতালিয়ান নাট‌্যকার দারিও ফো

বিশ্বখ‌্যাত ইতালিয়ান নাট‌্যকার, অভিনয়শিল্পী ও নির্দেশক দারিও ফো আর নেই।  ৯০ বছর বয়সে মিলানে তিনি মারা যান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 02:31 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

১৯৯৭ সালে সাহিত‌্যে নোবেল পুরস্কারজয়ী এই নাট‌্যকারের লেখায় রাজনীতি নিয়ে তীব্র ব‌্যঙ্গ রয়েছে যা তাকে বিশেষ পরিচিত দিয়েছে।

১৯২৬ সালে ছোট্ট শহর লেক মাগজোরের সান জানোতে জন্মগ্রহণ করেন। শৈশবে দাদার কাছেই গল্পবলার কৌশল শিখেছিলেন ফো, যা সারাজীবন তাকে সহায়তা দিয়ে গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তার উপর বাধ‌্যতামূলকভাবে যুদ্ধে যাওয়ার চাপ আসে। কিন্তু কৌশলে তা থেকে নিস্তার পেতে সক্ষম হন। একটি চিলেকোঠায় যুদ্ধের শেষ মাসটি লুকিয়ে কাটিয়ে দেন ফো।

ফো মিলানে স্থাপত‌্যবিদ‌্যায় পড়াশোনা করেন। কিন্তু পরবর্তী সময়ে লেখা ও অভিনয়কেই নিজের ধ‌্যান-জ্ঞানে পরিণত করেন।

১৯৫০ দশকের প্রথম দিকে ফ্রাঙ্কা রামের সঙ্গে তার পরিচয় হয়। অভিনেত্রী রামে তার জীবনে আসার পর ধারাবাহিক একক অভিনয়ের নাটকে সাফল‌্য পান ফো।

পরবর্তী সময়ে ফো ও রামে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।

১৯৫৭ সালে এই দম্পতি ফো-রামে থিয়েটার কোম্পানি প্রতিষ্ঠা করেন। মঞ্চে তাদের রাজনৈতিক ব‌্যঙ্গনির্ভর নাটকের জন‌্য প্রভূত খ‌্যাতি ও জাতীয় স্বীকৃতি অর্জন করেন।

কিন্তু কখনো কখনো তাদের নাটককে রাজনৈতিক চাপ ও সেন্সশিপের কাঁচির নিচে পড়তে হয়েছে।

অন‌্যটি শুধুই ব‌্যঙ্গ কিংবা কমেডি, যা সহজেই উপভোগ‌্য। অবশ‌্য ফো’র রাজনৈতিক বক্তব‌্য প্রকাশের ধরন সম্পর্কে যাদের বোঝাপড়া রয়েছে তা এ থেকেও কাঙ্ক্ষিত বার্তা খুঁজে নিতে পারেন।

ফো সচেতনভাবেই ইতালির কমেডিয়া দেআর্তের ফর্মটি ব‌্যবহার করেছেন তার নাটক পরিবেশনায়। আর এতে করে কখনো কখনো সেগুলো তথাকথিত স্থূল অভিধাপ্রাপ্ত হয়েছে।

তবে ফোর বিবেচনায়, যে দর্শকের জন‌্য তিনি  নাটক করতে চেয়েছেন তারা অভিজাত শ্রেণীর মানুষ নয়, তারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।