২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ বছর পর জাপানের আসো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত

প্রায় তিনদশক পর জাপানের এক মৃতপ্রায় আসো আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের খবর পাওয়া গেছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এসএম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 10:42 AM

Updated : 12 Apr 2022, 03:02 AM

শুক্রবার দিবাগত শনিবার স্থানীয় সময় রাত ১ টা ৪৬ মিনিটে শুরু হওয়া এই অগ্নুৎপাতে আগ্নেয়গিরির লাভা ছড়িয়ে পড়ে। তবে এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া অধিদপ্তর এ ব্যাপারে সতর্কতা জারি করেছে। স্থানীয় সতর্কতা সংকেত ২ থেকে ৩-এ উন্নীত করা হয়েছে।

কাগুশিমা প্রদেশের এই পর্বতের পাদদেশে থাকা কুমামতো শহরে গেল মে মাসে কয়েক দফা ভূমিকম্পে অন্ততপক্ষে ৪৯ জনের প্রাণ হানির ঘটনা ঘটেছিল। 

দপ্তরের কর্মকর্তারা বলছেন, শুক্রবার সকালে হালকা কিছু লাভা পাওয়া গেলেও মাঝ রাতে ব্যাপক হারে তা ছড়িয়ে পড়ে। আসো পর্বত থেকে প্রায় দেড় হাজার মিটার উচ্চতায় বাতাসে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।  

পুরো ১১ হাজার মিটার এলাকাজুড়ে বাতাসে ছাই ও পাথরের খণ্ড ভাসতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের সর্তকতার সাথে চলতে বলা হয়েছে।

১৯৮০ সালে সর্বশেষ হওয়া অগ্নুৎপাতে তিন বিদেশি পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেলেও এবার স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিযেছে।