২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা: ইউএই

লোহিত সাগরে একটি বেসামরিক জাহাজে হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2016, 01:28 PM

Updated : 12 Apr 2022, 03:01 AM

বিবিসি বলছে, সাপ্তাহিক ছুটির দিনে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইউএই কর্তৃপক্ষ।

উচ্চ গতিসম্পন্ন কাটামারান জাহাজটি ত্রাণ ও যাত্রী বহন করছিল। হামলায় ইয়েমেনিসহ অন্যান্য যাত্রীরাও আহত হয়েছেন।

জাহাজটি বাব আল-মানদাব প্রণালী অতিক্রম করার সময় গোলাগুলির মুখে পড়ে বলে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে।

বিবৃতিতে এই ঘটনাকে ‘সন্ত্রাসী ঘটনা’ দাবি করে এর নিন্দা জানানো হয়।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত জোটের অংশীদার ইউএই। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে নৌ অবরোধ আরোপ করেছে ইউএই।

জাতিসংঘের হিসাব অনুযায়ী ইয়েমেনের যুদ্ধে অন্ততপক্ষে ৩,৮০০ সাধারণ মানুষ নিহত এবং ৬,৭০০ ব্যক্তি আহত হয়েছেন। এই যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছেন ৩০ লাখ মানুষ।