২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরিতে শরণার্থী পুনর্বাসন প্রশ্নে গণভোট

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শরণার্থী পুনর্বাসনে সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলকভাবে যে কোটা নির্ধারণ করেছে তা গ্রহণ করা হবে কি-না সে প্রশ্নে হাঙ্গেরিতে গণভোট হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 07:52 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

রোববার এ গণভোট হয়। হাঙ্গেরির ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইইউভুক্ত দেশগুলোতে মোট ১ লাখ ৬০ হাজার শরণার্থী পুনর্বাসন পরিকল্পনার বিরোধিতা করছেন।

গত বছর অভিবাসন সঙ্কটের পর ঘোষিত স্কিম অনুযায়ী হাঙ্গেরিকে ১ হাজার ২৯৪ আশ্রয়প্রার্থীকে গ্রহণ করতে হবে।

জনমত জরিপে দেখা গেছে, যারা গণভোটে ভোটদাতাদের অধিকাংশই ইইউ এর এ পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। তবে এজন্য ৫০ শতাংশেরও বেশি ভোটের দরকার।

শরণার্থী সংকটের সময় হাঙ্গেরি শরণার্থীদের জার্মানিসহ অন্যান্য ইউইভূক্ত দেশে যাওয়ার জন্য পশ্চিমা বলকান রুটে একটি ট্রানজিট দেশে পরিণত হয়েছিল।

শরণার্থীদের ঢল কমাতে সার্বিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্তপথ বন্ধ করে দিয়েছিল হাঙ্গেরি। এ পদক্ষেপ দেশটির জনগণ সাদরে গ্রহণ করলেও মানবাধিকার সংস্থাগুলো এর তীব্র সমালোচনা করে।