২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতাল ধ্বংস

সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি বাহিনীর সহযোগে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় শহরটির একটি প্রধান হাসপাতাল ধ্বংস হয়ে অন্তত ২ জন রোগী মারা গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Oct 2016, 01:48 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

পূর্ব আলেপ্পোয় শহরের প্রধান এম-১০ ট্রমা হাসপাতালে হামলা হয়েছে। এলাকার বিদ্রোহী ও ত্রাণকর্মীরা রাশিয়া ও সিরিয়ার যৌথ বিমান হামলায় শাকুর নামে পরিচিতি এ হাসপাতালটিতে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানিয়েছে।

আমেরিকান একটি ত্রাণ সংগঠন এ হামলায় হাসপাতালের অন্তত ২ জন রোগী মারা গেছে এবং ১৩ জন  আহত হয়েছে বলে জানিয়েছে। এক সপ্তাহেরও কম সয়ের মধ্যে আলেপ্পোয় হাসপাতালে এটি দ্বিতীয় হামলা।

স্যোশাল মিডিয়ায় হামলার ফুটেজে হাসপাতালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

শনিবার বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকার অন্যতম রসদ সরবরাহ রুট কাসটেল্লো সড়ক ও মালাহ এলাকায় বিমান হামলা  হয়। ওদিকে, আলেপ্পোর পুরোনো শহরের উত্তর দিকের সম্মুখভাগ সুলাইমান আল হালাবি এলাকাসহ আবাসিক বুস্তান আল বাসা এলাকাতেও হামলা চলে।

আলে্েপ্পায় হামলা বন্ধে রাশিয়াকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের আহ্বান সত্ত্বেও শহরটিতে লাগাতার চলছে এ বিমান হামলা। ফ্রান্স ও জার্মানি তাৎক্ষণিকভাবে এ হামলার নিন্দা জানিয়েছে।