২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে আলেপ্পোয় চলছে বিমান হামলা

সিরিয়া এবং রাশিয়াকে বিমান হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বান উপেক্ষা করে আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে চলছে তুমুল বিমান হামলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 08:24 PM

Updated : 12 Apr 2022, 02:55 AM

বিদ্রোহী কর্মকর্তারা এবং দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার একথা জানিয়েছে। তবে বিমান হামলার এ খবরের ব্যাপারে সিরিয়ার সামরিক তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

রাষ্ট্রীয় গণমাধ্যমেও আলেপ্পোয় বিমান হামলার ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার রণক্ষেত্রগুলোতে রাশিয়া এবং সিরিয়া সরকারকে বিমান হানা বন্ধের আহ্বান জানান। যুদ্ধবিরতি টিকানো এবং ত্রাণ সরবরাহের পথ সুগম করতে এ আহ্বান জানিয়েছিলেন তিনি।

কিন্তু তার এ আহ্বানেও বিমান হামলা বন্ধ হয়নি। অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রমি আব্দুলরহমান বলেছেন, “আলেপ্পো শহরে কয়েকমাস ধরে প্রচণ্ড বিমান হামলা চলছে। ঘন ঘন চলছে এ হামলা।ওই এলাকায় আমরা সম্প্রতি এমন তুমুল লড়াই দেখিনি।”

আলেপ্পোর একটি বিদ্রোহী দলের রাজনৈতিক কার্যালয় প্রধান বলেন, এপ্রিলের পর থেকে শহরটিতে এখনই সবচেয়ে তুমুল বোমা হামলা চলছে। “এমন কোনও অস্ত্র নেই যেটি তারা ব্যবহার করছে না”, তুরস্ক থেকে রয়টার্সকে একথা বলেন অবজারভেটরির আব্দুলরহমান।

আলেপ্পোর আরেকটি বিদ্রোহী গোষ্ঠীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ কয়েক মাসের মধ্যে এটি তুমুল বোমা হামলা। দুটো এলাকায় অন্তত ১৫ টি বিমান হামলা হয়েছে বলে জানান তিনি।

বিদ্রোহী কর্মকর্তারা বলেছেন, “বিদ্রোহীদের ওপর এ বোমা হামলা চালিয়ে এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে। রাশিয়া কেবল চায় আত্মসমর্পণ। তাদের হাতে আর কোনও সমাধান নেই।”