২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর উপকূলে নৌকাডুবিতে ৫২ অভিবাসনপ্রত‌্যাশীর মৃত‌্যু

মিশরীয় উপকূলে অভিবাসপ্রত‌্যাশীদের বহনকারী নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Sep 2016, 11:47 AM

Updated : 12 Apr 2022, 02:55 AM

নৌকাটিতে প্রায় ৬শ’ আরোহী ছিল। তাদের মধ্যে ১৬৯ জনকে উদ্ধার করা গেছে। আর নতুন করে ৯ টি মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। আরও অনেক মানুষ সাগরে ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মিশরের কাফর আল-শেখ উপকূলে নৌকাটি ডুবে যায়।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত বিষয়ক সংস্থা অভিবাসন প্রত‌্যাশীরা ইউরোপে যাওয়ার পথ হিসেবে মিশরকে ব‌্যবহার করছে বলে সতর্ক করেছিল।

আর এরপরই নৌডুবির এই ঘটনা ঘটল। নৌকাটির ক্রু সদস্যদের চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নৌকাটি মিশর, সিরিয়া এবং আফ্রিকার অভিবাসন প্রত‌্যাশীদের বহন করছিল বলে নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।

কর্মকর্তারা এরআগে উদ্ধার করা লাশের যে সংখ‌্যা জানিয়েছিলেন তাতে নারী-পুরুষ ও শিশুর লাশও রয়েছে।

এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, মৃত‌্যুবরণকারীদের মধ‌্যে সুদান ও আফ্রিকার অন‌্যান‌্য দেশের নাগরিকও রয়েছেন।

তবে এই অভিবাসনপ্রত‌্যাশীদের চূড়ান্ত গন্তব‌্য কোথায় ছিল সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও কর্মকর্তাদের ধারণা, সম্ভবত নৌকাটি ইতালির উদ্দেশেই যাচ্ছিল।

মানবাধিকার গবেষকেরা গেল মাসে জানিয়েছিল, ২০১৫ সাল থেকে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত ৬,৬০০ অভিবাসনপ্রত‌্যাশী ভূমধ‌্যসাগরে ডুবে মারা গেছেন।

তবে তথ‌্যের ঘাটতির কারণে এই পরিসংখ‌্যানেও প্রকৃতচিত্র প্রতিফলিত হয়নি বলেও মনে করছেন তারা। মৃত‌্যুবরণকারীদের সংখ‌্যা আরো বেশি হবে বলেই তাদের ধারণা।

দি ইন্টারন‌্যাশনাল অর্গানাইজ্নে ফর মাইগ্রেশন (আইওএম) জুলাইয়ে একটি পরিসংখ‌্যান প্রকাশ করে। তাতে ২০১৬ সাল অভিবাসনপ্রত‌্যাশীদের মৃত‌্যুর ক্ষেত্রে সবচে খারাপ বছর হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

সংস্থাটি বলছে, চলতি বছর এ পর্যন্ত শুধু ভূমধ‌্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৩ হাজার শরণার্থী এবং অভিবাসপ্রত‌্যাশী মারা গেছেন।