২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় বিমান হামলায় ‘নিহত ১৩’

আলেপ্পোর কাছে রাতভর সিরিয়া কিংবা রুশ যুদ্ধবিমানের হামলায় চারজন চিকিৎসাকর্মী এবং অন্ততপক্ষে নয়জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Sep 2016, 01:21 PM

Updated : 12 Apr 2022, 02:55 AM

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার এই তথ্য জানিয়েছে।

আলেপ্পোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় খান টোমান শহরে বিমান অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি। শহরটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, নিহত বিদ্রোহীরা জাইস আল-ফাতাহ নামক একটি ইসলামি গোষ্ঠীর সদস্য।

নিহত চিকিৎসাকর্মীরা ইউনিয়ন অব মেডিক্যাল কেয়ার অ্যান্ড রিলিফ অর্গানাইজেশনের (ইউওএসএসএম)হয়ে কাজ করছিলেন।

এক বিবৃতিতে ইউওএসএসএম তাদের চারজন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে।