২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের কারণেই ডুবেছে থাই নৌকা: পুলিশ

থাইল্যান্ডে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাই একটি পর্যটন নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Sep 2016, 02:42 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

বেপরোয়াভাবে নৌকা চালানোর কারণেই মুসলিম তীর্থযাত্রীদের বহনকারী নৌকাটি ডুবে যায় বলে পুলিশ জানিয়েছে।

এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে ডুবুরি ও অন্যান্য উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ৫০ মাইল উত্তরে ইউনেস্কোঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত আইয়ুত্তিয়ার চাও প্রায়া নদীতে রোববার নৌকাটি ডুবে যায়।

দুইতলা বিশিষ্ট পর্যটন নৌকাটি প্রায় ১০০ জন থাই মুসলিমকে নিয়ে একটি বালিবোঝাই নৌযানকে ওভারটেক করতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে ডুবে যায়।

১১ জন এখনো নিখোঁজ রয়েছে। সোমবার সকাল থেকে পুলিশের ডুবুরিরা আবারও নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে বিদেশি কোনো নাগরিক নেই বলেই ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার সময় নৌকাটি তার ধারণক্ষমতার অতিরিক্ত ৫০ জনেরও বেশি যাত্রী বহন করছিল বলে পুলিশের কমান্ডার সুরাপঙ থামপিতাক জানিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, নৌকাটির চালকের বিরুদ্দে বেপরোয়াভাবে চালনার কারণে প্রাণহানি এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবহনের অভিযোগ আনা হবে।

রোববার রাতেই নৌকাটির চালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন থামপিতাক।

চলতি বছর রেকর্ড ৩ কোটি ৩০ লাখ পর্যটককে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল থাইল্যান্ড। আর এরমাঝেই এই দুর্ঘটনা ঘটল।

থাইল্যান্ডে পর্যটকদের দ্বারা নৌকা ও গাড়ি দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। এসব ক্ষেত্রে দেশটির নিরাপত্তার মান প্রায়ই আন্তর্জাতিক মানের অনেক নিচে থাকে।