২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে পর্যটন নৌকা ডুবে ‍নিহত ১২

থাইল্যান্ডে ১৫০ জন যাত্রীবাহী একটি পর্যটন নৌকা ডুবে অন্তত ১২ জন ‍নিহত হয়েছে। আরও  অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 10:51 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

রোববার ব্যাংককের উত্তরের একটি শহরের মসজিদ ভ্রমণ শেষে পর্যটকদের নিয়ে নৌকাটি ফেরার পথে নদীর একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় বলে জানানো হয়েছে খবরে।

রয়টার্স জানায়, নিহতদের মধ্যে রয়েছে ৭ নারী, চার পুরুষ ও এক বালক। দুর্ঘটনায় অন্তত ৩৭ জন আহতও হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।