২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাখির মত দেখতে বিমানবন্দর

তুর্কেমেনিস্তানের রাজধানী আসগাবাটে উদ্বোধন হয়েছে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর যেটি দেখতে অবিকল ডানা মেলা বাজপাখির মত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Sep 2016, 10:49 PM

Updated : 12 Apr 2022, 02:53 AM

দেশটির জাতীয় বিমান সংস্থার প্রতীকের সঙ্গে মিল রেখে এ নকশা করা হয়েছে।

বিমানবন্দর ভবনটি তৈরিতে কর্তৃপক্ষের খরচ হয়েছে  প্রায় আড়াই শো কোটি ডলার। প্রতি ঘণ্টায় ১৬০০ যাত্রীর বেশি আসা-যাওয়া প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষমতা রয়েছে এ বিমানবন্দরের।

তবে স্বৈরতান্ত্রিক শাসন আর বিপুল প্রাকৃতিক শক্তির মজুদের এ দেশটিতে খুব কম বিদেশিই বেড়াতে যায়।

সরকারি হিসাবমতে, ২০১৫ সালে এক লাখ পাঁচ হাজার পর্যটক তুর্কেমেনিস্তান ভ্রমণ করেছে। দেশটিতে ভিসা পাওয়াও কঠিন।

তবে দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্ডিমুখামেদভ তার দেশ ট্রানজিট রুট হওয়ার জন্য  সম্ভাবনাময় বলে দাবী করে আসছেন।

বিভিন্ন শৈল্পিক স্থাপনা বা ভবনের জন্য আসগাবাট সুখ্যাত। এ শহরের পাবলিশিং হাউজ আছে যার আকৃতি একটি খোলা বই এর মত।

এছাড়া, শহরটির বর্তমান প্রেসিডেন্ট এবং তার পূর্বসূরীর বিশাল আকৃতির স্বর্ণ মূর্তিও আছে।