২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮০০ কোটি ডলারের ইসরায়েল-যুক্তরাষ্ট্র সামরিক চুক্তি সই

ইসরায়েলের সঙ্গে ১০ বছরের জন্য অন্তত ৩৮০০ কোটি ডলারের একটি নতুন সামরিক সহায়তা চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Sep 2016, 06:14 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

চুক্তির শর্তাবলী নিয়ে গত ১০ মাসের আলোচনার পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বুধবার ওয়াশিংটনে এচুক্তি সই করেছে।

এবারই প্রথম কোনও রাষ্ট্রকে যুক্তরাষ্ট্র এত বড় অংকের সামরিক সহায়তা দিচ্ছে। তবে এর বিনিময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছ থেকে বড় ধরনের ছাড়ও পাচ্ছে দেশটি, জানিয়েছেন উভয় দেশের কর্মকর্তারা।

গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে নেতানিয়াহুর মতবিরোধ চলছিল, এছাড়া ফিলিস্তিন প্রসঙ্গেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের দ্বিমত তৈরি হয়েছে। এসব কারণে এ চুক্তি চূড়ান্ত করতে প্রায় ১০ মাস দেরি হয়েছে।

শেষ পর্যন্ত ইসরায়েলের ডানপন্থি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে ওবামার সঙ্গে নতুন চুক্তিটি করে ফেলার সিদ্ধান্ত নেন। জানুয়ারিতে ওবামার মেয়াদ শেষ হচ্ছে, এরপর নতুন নির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রশাসনের দায়িত্ব নিবেন।

মেমোরেন্ডাম অব আন্ডারস্টান্ডিং (এমওইউ) নামের এই চুক্তির আলোকে ইসরায়েল ১০ বছর ধরে বার্ষিক তিন দশমিক আট বিলিয়ন ডলার করে সামরিক সহায়তা পাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।