২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী নৌকা বিস্ফোরণে নিহত ২

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে  পর্যটক বহনকারী একটি নৌকায় বিস্ফোরণে একজন ইন্দোনেশীয় ও ডাচ নাগরিক নিহত হওয়া ছাড়াও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2016, 05:46 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

গিলি ক্যাট ২ নামের ওই নৌকা ৩৫ জন যাত্রী নিয়ে বালির পূর্বাঞ্চলীয় শহর পাদাং বাই বন্দর থেকে রওনা দিয়ে লমবোক উপকূলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থেকে রওনা হয়ে ২০০ মিটার দূরত্ব অতিক্রম করার পরই নৌকায় বিস্ফোরণ ঘটে।

নৌকার জ্বালানি ট্যাংক থেকে বিস্ফোরণটি ঘটেছে যাত্রীদের বয়ান এবং ঘটনাস্থল পরিদর্শনের ভিত্তিতে বিবিসি’কে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান সুগেং সুদার্সো।

তিনি বলেন, খুব সম্ভবত নৌকার ব্যাটারিতে শর্ট সার্কিট ঘটে সৃষ্ট আগুনে নৌকার জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকার পর্যটকদের মধ্যে অস্ট্রেলিয়া, কোরিয়ান, ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং জার্মান নাগরিকরা ছিলেন।

বালি এবং এর কাছাকাছি লমবোক ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা।