২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিটলারের এসএস সদস্য জাফকে’র বিচার শুরু

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে আউশভিৎস বন্দিশিবিরে হাজার হাজার মানুষকে হত্যায় সহযোগিতার অভিযোগে অ্যাডলফ হিটলারের এসএস বাহিনীর সদস্য হুবার্ট জাফকের বিচার সোমবার জার্মানিতে শুরু হয়েছে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 09:10 PM

Updated : 12 Apr 2022, 02:52 AM

৯৫ বছর বয়সী জাফকে এসএস চিকিৎসাকর্মী ছিলেন। ১৯৪৩ সালে তিনি পোল্যান্ডে অবস্থিত আউশভিৎস ডেথ ক্যাম্পের দায়িত্বে ছিলেন।

নুরেমবার্গ স্টেট কোর্টে জাফকের বিচার গত ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা থাকলেও তা এরই মধ্যে তিনবার পিছিয়েছে। জাফকের স্বাস্থ্যগত সমস্যার কারণে বিচার পিছিয়ে যায়।

সোমবার সকালে আবার জাফকের স্বাস্থ্য পরীক্ষার পর তাকে জার্মানির আদালতে শুনানির জন্য হাজির করা হলে বিচার প্রক্রিয়া শুরু হয়।  

এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, একজন চিকিৎসক হিসেবে জাফকে এসএস সদস্যদের অসুস্থতার চিকিৎসা করতেন। কিন্তু তিনি কখনও বন্দিদের চিকিৎসা করেননি।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আউশভিৎস মৃত্যু শিবিরে প্রায় ১২ লাখ মানুষকে হত্যা করা হয়, যাদের অধিকাংশই ইহুদি ছিল।

প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী, জাফকে স্বীকার করেছেন তিনি আউশভিৎসে এসএস সদস্য ছিলেন। তবে কোনও ধরনের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী  ছিলেন না বলে দাবি করেছেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, জাফকে স্বচক্ষে হত্যার জন্য বন্দীদের গ্যাস চেম্বারের দিকে নিয়ে যেতে দেখেছেন। এমনকি যে স্থানে মৃতদেহ পুড়িয়ে ফেলা হত সেখান থেকে তিনি ক্রামগত ধোঁয়া উঠতেও দেখেছেন।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় যুদ্ধাপরাধের মামলাগুলোয় সর্বপ্রথম ২০১১ সালে দণ্ড দেওয়া হয়।

সেবার সাবেক নাৎসি নিরাপত্তারক্ষী জন ডেমজানজুককে গণহত্যায় সহায়তার অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে কাউকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি।

আউশভিৎস ডেথ ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় যুদ্ধাপরাধের অভিযোগে করা অন্তত চারটি মামলার রায় এ বছর হওয়ার কথা রয়েছে।