২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ চীন সাগরে চীন-রাশিয়া যৌথ নৌ-মহড়া

দক্ষিণ চীন সাগরে আট দিনের নৌ মহড়া চালাবে চীন ও রাশিয়া। দক্ষিণের গুয়াংডং প্রদেশ থেকে সোমবার এ মহড়া শুরু হবে বলে জানিয়েছে চীনের নৌবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Sep 2016, 08:46 PM

Updated : 12 Apr 2022, 02:51 AM

ফিলিপিন্সের করা মামলায় জুলাইয়ে হেগের একটি সালিশি আদালতের রায়ে বলা হয়, দক্ষিণ চীন সাগরের উপর চীনের ঐতিহাসিক কোনও অধিকার নেই।

রায়ে সমুদ্রের প্রাকৃতিক পরিবেশে চীনের হস্তক্ষেপের (কৃত্রিম দ্বীপ তৈরি) সমালোচনাও করা হয়।

দীর্ঘদিন ধরেই দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীন ও প্রতিবেশী দেশ ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনামের মধ্যে বিরোধ চলে আসছে। চীনের দাবি, পুরো দক্ষিণ চীন সাগর তাদের ভূখণ্ডের অংশ।

ওই বিরোধে যুক্তরাষ্ট্র চীনের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং  নৌ চলাচলের স্বাধীনতার কথা বলে চীনের দাবিকৃত অঞ্চলে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পাঠিয়েছে।

এরকম উত্তেজক অবস্থার মধ্যে সেখানে নৌ মহড়ার ঘোষণা পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলতে পারে।

রোববার চীনের নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘জয়েন্ট সি-২০১৬’ নামে ওই নৌমহড়ায় নৌবাহিনীর জাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও নৌ সেনারা অংশ নেবে।

“দুই দেশ প্রতিরক্ষা, উদ্ধার ও সাবমেরিন বিধ্বংসী অভিযান পরিচালনা করবে। এছাড়াও দ্বীপ অবরোধ ও অন্যান্য কার্যক্রমের মহড়াও চালানো হবে।”