তুর্কি বিমান হামলায় ২০ আইএস যোদ্ধা নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলে শনিবার তুরস্কের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ২০ যোদ্ধা নিহত হয়েছে।
সিএনএন তুর্ক সম্প্রচার মাধ্যম তুরস্কের সামরিক বাহিনীর বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, সিরিয়ার তেল আল- হাওয়া শহরের আশেপাশে তিনটি ভবন, একটি যান এবং একটি মটরবাইক লক্ষ্য করে বিমান হামলা চালায় তুরস্ক।
সিরিয়ায় দু’সপ্তাহের কিছু বেশি সময় আগে আইএস এবং কুর্দি মিলিশিয়াদের ওপর হামলা শুরু করেছে তুরস্ক। এ অভিযান অব্যাহত থাকবে বলে টিভিতে এক বার্তায় জানিয়েছেন তুরস্কের সামরিক বাহিনীর প্রধান।
