২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় আল কায়েদার ১৩ সদস্য নিহত

২৪ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সন্ত্রাসবিরোধী তিনটি অভিযানে ইয়েমেনে আল কায়েদার ১৩ সদস্যকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Sep 2016, 09:25 AM

Updated : 12 Apr 2022, 02:50 AM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ খবর জানিয়েছে। 

তিনটি হামলাই সাবাহ প্রদেশে আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার বিরুদ্ধে চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে।

তবে হামলাগুলো কীভাবে চালানো হয়েছে এবং যারা নিহত হয়েছেন, তাদের পরিচয় সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।