২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মানসূচক অস্কার পাচ্ছেন জ্যাকি চ্যান

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অ্যাকশন মুভি তারকা জ্যাকি চ্যানকে সম্মানসূচক অস্কার দেওয়া হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 03:28 PM

Updated : 12 Apr 2022, 02:48 AM

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের ফিল্ম অ্যাকাডেমি চলচ্চিত্র সম্পাদক অ্যানা কোটস, কাস্টিং ডিরেক্টর লিন স্টলমাস্টার এবং তথ্যচিত্র নির্মাতা ফ্রেডারিক ওয়াইজম্যানকে সম্মাননা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। 

অ্যাকাডেমির প্রেসিডেন্ট শেরিল বুন আইজ্যাক্স এই চারজনকে ‘তাদের কৌশলের ক্ষেত্রে প্রকৃত পথিকৃৎ ও কিংবদন্তী’ হিসেবে বর্ণনা করেছেন।

৬২ বছর বয়সী চ্যান তার জন্মস্থান হংকং-এ ডজনেরও বেশি মার্শাল আর্টনির্ভর চলচ্চিত্রে কাজ করেছেন।

র‌্যাম্বল ইন দ্য ব্রঙ্কস, দ্য রাশ আওয়ার ফ্র্যাঞ্চাইজ এবং অ্যানিমেশন ফিল্ম কুং ফু পান্ডা ইত্যাদি চলচ্চিত্র তাকে আন্তর্জাতিক পরিসরে বিপুল সাফল্য ও খ্যাতি এনে দেয়।

সম্মানসূচক অস্কারের জন্য মনোনীত বাকি তিনজনও দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছেন।

অ্যানা কোটস ৬০ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র সম্পাদনা করছেন। তিনি লরেন্স অব অ্যারাবিয়া চলচ্চিত্র সম্পাদনার জন্য অস্কার পেয়েছেন।

কাস্টিং ডিরেক্টর লিন স্টলমাস্টার ২ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। আর ফ্রেডারিক ওয়াইজম্যান ১৯৬৭ সাল থেকে প্রায় প্রতিবছরই অন্ততপক্ষে একটি করে তথ্যচিত্র নির্মাণ করে আসছেন।