২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেক প্রেসিডেন্ট কারিমভ ‘গুরুতর অসুস্থ’

উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভ গুরুতর অসুস্থ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Sep 2016, 11:51 AM

Updated : 12 Apr 2022, 02:48 AM

দেশটির সরকারি সংবাদপত্র নারোদনোয়ে স্লোভোতে প্রকাশিত উজবেক সরকারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় ৭৮ বছর বয়সী কারিমভের স্বাস্থ্যের আরো অবনতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

“চিকিৎসকেরা তার (কারিমভ) অবস্থা গুরুতর বলে অভিমত ব্যক্ত করেছেন।” বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

অন্যদিকে বিবিসি বলছে, কারিমভের বিরোধীপক্ষীয় সংবাদপত্রগুলো দাবি করছে, তিনি মারা গেছেন।

১৯৯১ সালে সাবেক সোভিয়েত রিপাবলিক থেকে স্বাধীন হয়ে যাওয়ার পর থেকে দেশটিকে নেতৃত্ব দিয়ে আসছেন কারিমভ।

গেল রোববার উজবেক সরকার জানিয়েছিল, কারিমভ চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এরপরদিন প্রেসিডেন্ট কারিমভের মেয়ে বলেন, তিনি (কারিমভ) মস্তিষ্কে প্রদাহতে ভুগছেন।

অতীতে দেশটির প্রেসিডেন্টের স্বাস্থ্যসম্পর্কিত খবরাখবর রাষ্ট্রীয় গোপন বিষয় হিসেবে গণ্য হয়েছে। কিন্তু এই প্রথমবার সরকারিভাবে প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য সরবরাহ করা হল।