২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিউ জিল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় ঊপকূল সংলগ্ন সাগরে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 11:30 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টা ৩৭ মিনিটে নিউ জিল্যান্ডের গিসবর্নের ১৬৯ কিলোমিটার উত্তরপূর্বে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল ৩০ কিলোমিটার গভীরে।

নর্থ আইল্যান্ডের অনেক অধিবাসী টুইটারে ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভাঙার কথা জানিয়েছেন।

ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় নর্থ আইল্যান্ডের পূর্ব ঊপকূলের কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে কর্তৃপক্ষ।

২০১১ সালে নিউ জিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান ১৮৫ জন।