২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎক্ষেপণ প্যাডেই বিস্ফোরিত হল রকেট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি মহাকাশ সেন্টারে একটি রকেট উৎক্ষেপনের সময়ই ‘লঞ্চ প্যাডে’ বিষ্ফোরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 08:45 PM

Updated : 12 Apr 2022, 02:47 AM

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, অ্যারোস্পেস কোম্পানি স্পেসএক্স সেখানে ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল।

বিস্ফোরণের কারণ কি বা বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র পক্ষ থেকে বলা হয়, স্পেসএক্স একটি রকেটের পরীক্ষামূলক উৎক্ষেণ করছিল। এ সপ্তাহের শেষ দিকে কোম্পানিটির রকেটের মাধ্যমে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর কথা ছিল।

ঘটনাস্থলের ছবিতে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়। বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দূরের ভবনও কেঁপে উঠেছে বলে জানায় বিবিসি।

স্পেসএক্স তাদের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রসদ সরবরাহ করে।