২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ভাবনী চর্চায় এগিয়ে জাপান ও দ. কোরিয়ার বিশ্ববিদ‌্যালয়

বিশাল জনগোষ্ঠী আর অর্থনীতির ব‌্যাপকতায় এশিয়ার দেশগুলোর মধ‌্যে ভারত ও চীন এগিয়ে থাকলেও উচ্চশিক্ষা পর্যায়ে উদ্ভাবনী চর্চায় জাপান, দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেক পিছিয়ে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Sep 2016, 02:36 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

সম্প্রতি রয়টার্স এশিয়ার সেরা উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা করেছে, যার শীর্ষ দশটিই জাপান ও কোরিয়ার। আর প্রথম ২০টি বিশ্ববিদ‌্যালয়ের ১৭টি উত্তরপূর্ব এশিয়ার এই দু’টি দেশের।

বিজ্ঞানের নানা শাখায় উন্নতি, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও বিশ্ব অর্থনীতি পরিচালনায় নতুন ধারণা নিয়ে কাজ করছে- এশিয়ার এমন বিশ্ববিদ্যালয়গুলো নিয়েই এই তালিকা। এশিয়ার সবগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার‌্যক্রম নিরীক্ষা করে নয়টি দেশের ৭৫টিকে ‘সেরা উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

তালিকায় চীনের ২২টি বিশ্ববিদ্যালয় থাকলেও মান বিচারে সেগুলো জাপান ও দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেক পিছিয়ে রয়েছে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার ২০টি করে, অস্ট্রেলিয়ার ছয়টি, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতের দুটি এবং নিউ জিল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)। মৌলিক ও প্রভাবশালী গবেষণার জন্য ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে স্থাপিত হয় এ বিশ্ববিদ্যালয়।

বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান কেএআইএসটির গবেষণাপত্রের ‘পেটেন্ট’কে গুরুত্ব দেয়।

পেটেন্ট হচ্ছে যে কোনো উদ্ভাবনের মালিকানা ঠিক করার প্রক্রিয়া- যার মাধ্যমে সরকার কিংবা অনুমোদিত কর্তৃপক্ষ ওই উদ্ভাবনের আবিষ্কারক, কারা এটি ব্যবহার করতে পারবে, বিক্রি করা যাবে কীনা, কারা কিনতে পারবে- তা নির্ধারণ করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় থাকা উত্তরপূর্ব এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকরা তাদের উদ্ভাবনের ‘পেটেন্ট’ এর জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন। অর্থাৎ, এ বিশ্ববিদ্যালয়গুলোতে মৌলিক গবেষণার চর্চা এশিয়ার অন্য অঞ্চলের চেয়ে অনেক বেশি।

জাপান ও দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর নামে নথিভূক্ত ‘পেটেন্ট’ এর পরিমাণ তালিকার অন্য সাতটি দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের দ্বিগুণেরও বেশি।

তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে টোকিও বিশ্ববিদ্যালয়। ১৮৭৭ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে ১১টি গবেষণা প্রতিষ্ঠান। জনসন অ্যান্ড জনসন ও ফুজি ফিল্ম করপোরেশনের মতো খ্যাতনামা ২০০ প্রতিষ্ঠান এ বিশ্ববিদ্যালয়ের গবেষণা অংশীদার।

তালিকার ১১তম স্থানে আছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।

আর চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এগিয়ে ইউনিভার্সিটি অফ সিংহুয়া। ৪৫ হাজার শিক্ষার্থীর এ বিশ্ববিদ্যালয়টির স্থান তালিকার ১৩ নম্বরে। শীর্ষ ২০-এ থাকা চীনের আরেকটি বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি, তালিকায় এর অবস্থান ১৬ নম্বরে।

রয়টার্স বলছে, ১৩৭ কোটি জনসংখ্যার দেশ চীনের সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় তালিকায় এলেও সেগুলোর মৌলিক গবেষণার সংখ্যা পাঁচ কোটি জনসংখ্যার দক্ষিণ কোরিয়ার ২০টি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অপ্রতুল।

ইউনিভার্সিটি অফ হংকং ও হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তালিকার ২১ ও ৩০ নম্বরে স্থান পেয়েছে।

ভারতের যে দুটি বিশ্ববিদ্যালয় তালিকায় এসেছে সেগুলো হচ্ছে- ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, ব্যাঙ্গালোর। দুটির অবস্থানই তালিকার শেষদিকে- ৭২ ও ৭৩ নম্বরে।

এশিয়ার সেরা উদ্ভাবনী বিশ্ববিদ‌্যালয়

১. কোরিয়া অ‌্যাডভান্সড ইনস্টিটিউট অব সাউথ কোরিয়া সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি, দক্ষিণ কোরিয়া

২. ইউনিভার্সিটি অব টোকিও, জাপান

৩. সিউল ন‌্যাশনাল ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৪. ওসাকা ইউনিভার্সিটি, জাপান

৫. পোহাং ইউনিভার্সিটি অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি, দক্ষিণ কোরিয়া

৬. তোহোকু ইউনিভার্সিটি, জাপান

৭. কিয়োটো ইউনিভার্সিটি, জাপান

৮. সানগিয়ানকোয়ান ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৯. ইয়নসেই ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

১০. কেইও ইউনিভার্সিটি, জাপান

১১. ন‌্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর

১২. টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি, জাপান

১৩. সিংহায় ইউনিভার্সিটি, চীন

১৪. কোরিয়া ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

১৫. হ‌্যানইয়াং ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

১৬. পিকিং ইউনিভার্সিটি, চীন

১৭. গুয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ‌্যান্ড টেকনোলজি, দক্ষিণ কোরিয়া

১৮. কিয়ুশু ইউনিভার্সিটি, জাপান

১৯. নাগয়া ইউনিভার্সিটি, জাপান

২০ হোক্কাইডো ইউনিভার্সিটি, জাপান

২১. চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং, চীন

২২. আজোউ ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

২৩. ঝেজিয়াং ইউনিভার্সিটি, চীন

২৪. সাংহাই জিয়াও তং ইউনিভার্সিটি, চীন

২৫. কাইয়ুং ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

২৬. হিরোশিমা ইউনিভার্সিটি, জাপান

২৭.ইউনিভার্সিটি অব অকল্যান্ড, নিউজিল্যান্ড

২৮. ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া

২৯. ইউনিভার্সিটি অব সুকুবা, জাপান

৩০. হংকং ইউনিভার্সিটি অব চায়না সায়েন্স অ্যান্ড টেকনোলজি

৩১. টোকিও মেডিকেল অ্যান্ড ডেন্টাল জাপান ইউনিভার্সিটি

৩২. মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া

৩৩. ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া

৩৪. ইউনিভার্সিটি অব মেলবোর্ন, অস্ট্রেলিয়া

৩৫. নানইয়াং টেকনোলজিক্যাল সিঙ্গাপুর ইউনিভার্সিটি

৩৬. ফুদান ইউনিভার্সিটি, চায়না

৩৭. সোনাম ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৩৮. ওকায়ামা ইউনিভার্সিটি, জাপান

৩৯. শিনশু ইউনিভার্সিটি, জাপান

৪০. কুমামোটো ইউনিভার্সিটি, জাপান

৪১. তিয়ানজিন ইউনিভার্সিটি, চীন

৪২. কানাজাওয়া ইউনিভার্সিটি, জাপান

৪৩. ইওয়াহ উইম্যান ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৪৪.  ইনহা ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৪৫. ইস্ট চায়না ইউনিভার্সিটি অব চায়না সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চীন

৪৬.  সিবা ইউনিভার্সিটি, জাপান

৪৭. বেইজিং ইউনিভার্সিটি অব চায়না কেমিক্যাল টেকনোলজি, চীন

৪৮. ওয়াসেদা ইউনিভার্সিটি অব জাপান, জাপান

৪৯. সাউথ চায়না ইউনিভার্সিটি অব চায়না টেকনোলজি, চীন

৫০. কাইয়ুংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি অব সাউথ কোরিয়া

৫১. চনবাক ন্যাশনাল ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৫২. ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া

৫৩. ক্যাথোলিক ইউনিভার্সিটি অব কোরিয়া, সাউথ কোরিয়া

৫৪. পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৫৫. নানজিং ইউনিভার্সিটি, চীন

৫৬. ইউনিভার্সিটি অব হংকং, চীন

৫৭. হুয়াজং ইউনিভার্সিটি অব চায়না সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চীন

৫৮. সাউথ ইস্ট ইউনিভার্সিটি, চীন

৫৯. কনকুক ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৬০. কোবে ইউনিভার্সিটি, জাপান

৬১. দালিয়ান ইউনিভার্সিটি অব চায়না টেকনোলজি, চীন

৬২. নানকাই ইউনিভার্সিটি, চীন

৬৩. হারবিন ইন্সটিটিউট অব চায়না টেকনোলজি, চীন

৬৪. জিয়ান জিয়াওতং ইউনিভার্সিটি, চীন

৬৫. চুং অ্যাং ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৬৬. হংকং পলিটেকনিক চায়না ইউনিভার্সিটি, চীন

৬৭. সিচুয়ান ইউনিভার্সিটি, চীন

৬৮. সান ইয়াৎ সেন ইউনিভার্সিটি, চীন

৬৯. জিয়োংসাং ন্যাশনাল সাউথ কোরিয়া ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া

৭০. নিহন ইউনিভার্সিটি, জাপান

৭১. ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ইন্ডিয়ান টেকনোলজি (আইআইটি), ভারত

৭২. ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স ইন্ডিয়া (আইআইএসসি), ভারত

৭৩. পুত্রা ইউনিভার্সিটি মালয়েশিয়া, মালয়েশিয়া

৭৪. ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া

৭৫. ইউনিভার্সিটি অব মালয়, মালয়েশিয়া