২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বিয়েতে হামলাকারী ‘১২-১৪ বছরের শিশু’

তুরস্কের কুর্দি অধ‌্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে ১২ থেকে ১৪ বছরের এক শিশু। তুর্কি প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 11:15 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

হামলার দায় স্বীকারের কোনো খবর না এলেও সন্দেভাজন হিসেবে ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করছে তুরস্ক।

প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান বলেছেন, সম্ভবত ইসলামিক স্টেটের জঙ্গিরাই শেষ রাতের দিকে এই হামলা চালিয়েছে, যা এবছরের মধে্যে তুরস্কে সবচেয়ে ভয়াবহ হামলা।

হামলার ঘটনায় আরও ৬৯ জন আহত হয়েছে। এর মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করে একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা প্রকাশ করেছে তুর্কি সরকার।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমেস্ক হামলাটিকে ‘বর্বরোচিত’ অভিহিত করে বলেছেন, “খোদার ইচ্ছায় আমরা এ ধাক্কা কাটিয়ে উঠব।”

শহরের যে অংশে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সেখানে অনেক বিশ্ববিদ‌্যালয়ের ছাত্র বসবাস করেন। লোকজন বিয়ের আসর থেকে রাস্তায় বেরিয়ে আসার পরই বিস্ফোরণটি ঘটনো হয়।

সিরীয় সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরের শহরটি সব অংশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনাস্থলে অনেকগুলো অ‌্যাম্বুলেন্স জড়ো হয়েছে এবং সিএনএন তুর্কিতে সম্প্রচারিত ভিডিও ফুটেজে শহরটির জনাকীর্ণ রাস্তাটিতে পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা উপস্থিত হয়েছেন বলে দেখা গেছে।

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সম্ভবত উৎসব করতে বিয়ের আসর থেকে বড় একটি দল রাস্তায় নেমে আসার পর বিস্ফোরণটি ঘটানো হয়।

ট‌্যুইটারে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পার্লামেন্ট সদস‌্য সামিল তাইয়ার জানিয়েছেন, হামলার পিছনে আইএস আছে বলে ধারণা করা হচ্ছে।