২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার মোম্বাসায় রাতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ

কেনিয়ার মোম্বাসার উপকূলীয় অঞ্চলে রাতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2016, 02:23 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

বিবিসি বলছে, বিয়ের অনুষ্ঠান ও সেখানকার অতিথিরা অপরাধীদের শিকারে পরিণত হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রদেশটির কমিশনার জানিয়েছেন, অঞ্চলটিতে ছুরি ও আগ্নেয়াস্ত্রধারী চক্রের হামলা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোম্বাসায় কোনো বিয়ের আনুষ্ঠানিকতা পাঁচদিনব্যাপী হতে পারে। অনেক পার্টি গভীররাত পর্যন্ত হয়ে থাকে।

এই নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর হবে এবং বিয়ের অনুষ্ঠান স্থানীয় সময় রাত ১০টার মধ্যে শেষ করতে হবে বলে কমিশনার জানিয়েছেন।

আর রাত ১০টার পর অনুষ্ঠান অব্যাহত রাখতে চাইলে পুলিশের অনুমোদন নিতে হবে এবং পুলিশ প্রটেকশনের জন্য ফি দিতে হবে বলে কমিশনার মালিম মোহামেদ জানিয়েছেন।

গভীররাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একদল নারী ছিনতাইতের শিকার হয়ে মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।