‘হারের পথেই যাচ্ছেন ট্রাম্প’
উভয় দলের জাতীয় সম্মেলনের পর গত মাস থেকে মার্কিন জনগণের মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক প্রাথী হিলারি ক্লিন্টনের জনপ্রিয়তা বাড়লেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। ক্রমেই সংকীর্ণ হচ্ছে তার জয়ের পথ।
নির্বাচনী প্রচারের শেষ দিকে এসেও বিভিন্ন খেয়ালী মন্তব্যের কারণে রিপাবলিকান দলের মধ্যেই ট্রাম্প বিরোধিতা বাড়ছে।
অনেক রিপাবলিকান নেতাই মনে করছেন নির্বাচনে ‘ট্রাম্প শুধু হারবেনই না, বরং বড় ধরনের পরাজয় বরণ করবেন।’
দৈনিক ইন্ডিপেনডেন্ট পত্রিকা একটি ম্যাপের মাধ্যমে ট্রাম্পের জয়ের পথ ক্রমশ সরু হতে থাকার চিত্র দেখানো হয়েছে।
ওই ম্যাপে ক্লিন্টনকে ২০১টি ইলেক্ট্রোয়াল ভোট এবং ট্রাম্পকে ১৫৮টি ইলেক্ট্রোয়াল ভোট দেওয়া হয়। বাকি ১০৫টি ইলেক্ট্রোয়াল ভোট নিরপেক্ষ ছিল। যদিও ওই ভোটারদের মধ্যে ৩৩ জন রিপাবলিকানপন্থি এবং ৪১ জন ডেমক্র্যাটিকপন্থি ছিলেন। পরে দেখা যায়, ক্লিন্টন ২৭৩ ভোট এবং ট্রাম্প ১৭৫টি ভোট পেয়েছেন।
ইন্ডিপেনডেন্ট এর প্রতিবেদনে বলা হয়, এর অর্থ যে ছয়টি রাজ্য থেকে নিরপেক্ষ ভোটারদের বেছে নেওয়া হয়েছে, যদি সেগুলোর সবগুলোতেও হিলারি হেরে যান তারপরও হোয়াইট হাউজের দখল তিনিই পাবেন।
৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্পের হাতে সময় আছে আর মাত্র ৮২ দিন। নিজের নির্বাচনী প্রচারের পালে জোর হাওয়া লাগাতে আবারও নিজের প্রচারণা শিবির ঢেলে সাজিয়েছেন এই ব্যবসায়ী।
