২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, তিন দম্পতির মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অ্যালবামা অঙ্গরাজ্যে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিন দম্পতির মৃত্যু হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 10:18 AM

Updated : 12 Apr 2022, 02:40 AM

রোববার অ্যালবামার তুসকালোসা বিমানবন্দরের রানওয়ের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি। 

বিধ্বস্ত হওয়ার অল্প সময় আগে উড়োজাহাজটি থেকে একটি বিপদ সঙ্কেত পাঠানো হয়েছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।   

প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, ওই তিন দম্পতি ফ্লোরিডার এক দন্ত সম্মেলনে যোগ দেওয়ার পর মিসিসিপি অঙ্গরাজ্যের অক্সফোর্ডে ফিরে যাচ্ছিলেন। মৃত্যুবরণকারীদের মধ্যে দুজন দন্ত বিশেষজ্ঞ ছিলেন। 

এই দুর্ঘটনার কারণে ১১টি শিশু এতিম হয়ে গেছে বলে জানিয়েছে অক্সফোর্ডের দ্য ঈগল সংবাদপত্র। এই শিশুদের কেউ দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটিতে ছিলনা। 

স্থানীয় সময় রোববার সকাল ১১টা ১০ মিনিটের দিকে উড়োজাহাজটি একটি বিপদ সঙ্কেত পাঠিয়েছিল বলে জানিয়েছেন তুসকালোসার নিকটবর্তী নর্থপোর্টের মেয়র ববি হার্নড্রন।   

উড়োজাহাজটি বিমানবন্দরের গাছপালার উপর পড়ে যাওয়ার তিন মিনিটের মধ্যেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন, কিন্তু কাউকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান তিনি। 

এই তিন দম্পতির মধ্যে এক দম্পতির পাঁচটি ছেলেমেয়ে অপর দুই দম্পতির তিনটি করে ছেলেমেয়ে আছে।