সুইস ট্রেনে হামলা: এক নারী ও হামলাকারী নিহত
সুইজারল্যান্ডে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার পর ছুরি হাতে হামলার ঘটনায় এক নারী ও হামলাকারী নিহত হয়েছে।
আরও দুই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে রোববার জানিয়েছে পুলিশ।
শনিবার স্থানীয় সময় দুপুরে উত্তর-পূর্বাঞ্চলের সেন্ট গালেনের সলেত স্টেশনের কাছে এক যুবক একটি ট্রেনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার পর ছুরি হাতে যাত্রীদের ওপর হামলা চালায়।
স্থানীয় পুলিশ জানায়, পাঁচ জনের পোড়া ও ছুরিকাঘাতের জখম রয়েছে।
ষষ্ঠ এক ব্যক্তি আহতদের সাহায্য করতে এসে ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় পড়েন।
আহতদের মধ্যে তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬ বছর বয়সী এক বালিকা এবং ১৭ বছর বয়সী এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
হামালায় নিহত নারীর বয়স ৩৪ বছর।
২৭ বছর বয়সী হামলাকারীর বাড়ি পার্শ্ববর্তী ক্যান্টন শহরে। পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়েছে।
পুলিশ জানায়, “হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই মুহূর্তে সেখানে কিছুই পাওয়া যায়নি।”
পুলিশ হামলাকারীর নাম প্রকাশ করেনি।
