আইপ্যাড নিয়েছিল ডলফিন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর বিনোদন পার্ক সিওয়ার্ল্ডে একটি ডলফিন এক নারীর আইপ্যাড নিয়ে যাওয়ার পর সেটি আবার ফেরত পেয়েছেন ওই নারী।
এনডিটিভি বলছে, অনেক কাছে গিয়ে ছবি তোলার সময় ডলফিন তার হাত থেকে আইপ্যাডটি নিয়ে নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পার্কে যাওয়া অপর এক ব্যক্তির তোলা ভিডিওতে দেখা গেছে, দর্শকরা যেখান থেকে ডলফিনগুলোকে স্পর্শ করতে পারেন দর্শকসারির সেই এলাকায় এ ঘটনা ঘটেছে। ডলফিনটি নিচু রেলিংয়ের উপর দিয়ে মুখ বাড়িয়ে ওই নারীর আইপ্যাডটি নিয়ে সেটি উপরে ছুঁড়ে দেয়।
ওই নারী আইপ্যাডটি ধরে ফেলে দ্রুত ওই স্থান ত্যাগ করেন।
এ সময় পার্কের লাউড স্পিকারে বলতে শোনা যায়, “আপনারা দেখলেন, অসাবধানে রাখা আপনাদের জিনিসপত্র ডলফিন নিয়ে যেতে পারে।”
