২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার মনবিজ শহর ‘অনেকটাই আইএস দখল মুক্ত’

ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে সিরিয়ার মনবিজ শহরের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে সিরিয়া ডেমোক্রাটিক ফোর্স (এসডিএফ)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Aug 2016, 08:50 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

শনিবার প্রকাশিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সহায়তায় এসডিএফ তুরস্ক সীমান্তবর্তী সিরীয় শহর মনবিজের প্রায় পুরোটার নিয়ন্ত্রণ নিয়েছে।

কুর্দি ওয়াইপিজি যোদ্ধা ও আরব যোদ্ধাদের সহায়তায় এসডিএফ দুই মাস আগে মনবিজ অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী তাদের এই অভিযানে সহায়তা করছে।

এসডিএফ-র মিত্র মনবিজ মিলিটারি কাউন্সিলের মুখপাত্র রয়টার্সকে বলেন, “মনবিজে যুদ্ধ এখনো চলছে। যদিও শহরের প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেওয়া হয়েছে।”

মনবিজ সিরিয়ার উত্তরের প্রদেশ আলেপ্পোতে অবস্থিত। সড়ক পথে তুরস্ক থেকে সিরিয়া প্রবেশের সংযোগস্থলে শহরটির অবস্থান হওয়ায় কৌশলগত দিক দিয়ে এলাকাটি গুরুত্বপূর্ণ।