২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বউকে রানিংমেট করলেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট

টানা তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনী দৌড়ে নামা নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা রানিংমেট ( ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নিজের বউয়েরই নাম ঘোষণা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 10:23 PM

Updated : 25 Jul 2022, 09:28 PM

বর্তমানে সরকারের প্রধান মুখপাত্রের দায়িত্ব পালন করা ফার্স্ট লেডি রোজারিও মুরিল্লো দেশটির রাজনীতিতে বেশ প্রভাবশালী।

৭০ বছর বয়সী ওর্তেগা গণমাধ্যমের সামনে খুব বেশি না আসলেও মুরিল্লোকে প্রায় প্রতিদিনই টেলিভিশনে দেখা যায়। 

ইংরেজি ও ফরাসি ভাষায় পারদর্শী সাত সন্তানের জননী মুরিল্লো কবি হিসেবেও জনপ্রিয়। সব সময় উজ্জ্বল রঙের পোশাক ও দামী অলঙ্কার পরেন তিনি।

বিবিসি-র প্রতিবেদনে বলা হয়, এই দম্পতি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় কয়েকশ সমর্থক তাদের হাততালি দিয়ে উৎসাহ দেয়।

যদিও বিরোধী দলগুলো এর মাধ্যমে মধ্য আফ্রিকার দেশটির সরকার ব্যবস্থায় পরিবারতন্ত্রের প্রচলন হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে।

সাবেক বামপন্থি গেরিলা ওর্তেগা ১৯৮৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের জানুয়ারিতে পুনরায় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।