জাপানে ফের নতুন মন্ত্রিপরিষদ
মাত্র দশ মাসের মাথায় ফের নতুন মন্ত্রিপরিষদ পেয়েছে জাপান।
গেল বছর অক্টোবরে সর্বশেষ মন্ত্রিপরিষদ পূনর্গঠনের পর বুধবার ১৯ সদস্যের মন্ত্রিপরিষদ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শিনজো আবে, যেখানে আটজনই নতুন মুখ।
এছাড়া, আগের মন্ত্রিপরিষদে থাকা আটজনকে আগের মন্ত্রণালয়ে রাখা হয়েছে। বুধবার এ ঘোষণা আসার পর নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা ইমপেরিয়াল ভবনে শপথ পাঠ করার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।
গেল মাসের ১০ তারিখে উচ্চকক্ষের ভোটে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ক্ষমতায় সংথ্যাগরিষ্ঠতা লাভ করে।
নতুন গঠিত মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে এসেছে, মৎস্য, বন ও কৃষি মন্ত্রণালয়ে ইউজি ইমামতো, জাতীয় নিরাপত্তা পরিষদে জন মাসিমতো, পরিবেশ মন্ত্রী কচি ইয়ামতো, অভ্যন্তরীণ যোগাযোগ মন্ত্রণালয়ে সানায়ে তাকাইচি, অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে হিরোসিকে সেকো, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তমোমি ইনাডা, ওকিনেয়া বিষয়ক মন্ত্রণালয়ে ইওসুকে সুরুহ ও শিক্ষা মন্ত্রণালয়ে হিরোকাজু মাসুনো।
পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, অর্থমন্ত্রণালয়ে তারো আসো, স্বাস্থ্যমন্ত্রী ইয়াসুহিসা শিওযাকি, কাসুনো কাতো সমাজকল্যাণ মন্ত্রালয়ে, জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের শিজেরু ইশিবা, পুনর্বাসন মন্ত্রণালয়ে সুওসি তাকাগি, অলিম্পিক মন্ত্রণালয়ে তামাও মুরাকা, অর্থনৈতিক পুনবার্সন মন্ত্রণালয়ে নবতরো ইশিহারা আগের দায়িত্বেই রয়েছেন।
প্রধান মূখ্য সচিব ইয়াশিদা সুগা আগের পদে রয়েছেন। তবে আগের এক মন্ত্রণালয় থেকে কাজু ইয়ামতোকে স্থানীয় পূনবার্সন মন্ত্রণালয়ে আনা হয়েছে।
