২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের হামলায় সিরিয়ায় নিহত ৫৬

সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) অবরুদ্ধ শহর মানবিজের উত্তরে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jul 2016, 11:24 PM

Updated : 12 Apr 2022, 02:28 AM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, হামলাটি মার্কিন নেতৃত্বধীন জোট বাহিনীই চালিয়েছে বলে মনে করছে অধিবাসীরা।

নিহতদের মধ্যে ১১ জন শিশু রয়েছে এবং আরও বহু মানুষ আহত হয়েছে।

মানবিজের উত্তরে হাজাওনেহ এলাকায় সোমবারের বিমান হামলায় ২১ জন  নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিরিয়া ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ),  কুর্দি ও আরব যোদ্ধাদের জোট মে মাসের শেষ দিকে আইএসের দখলে থাকা সর্বশেষ এলাকা দখল করে নিতে হামলা চালায়।

তবে মানবিজে লড়াইয়ে অগ্রগতি খুবই ধীর। জঙ্গিরা স্নাইপার নামানোসহ মাইন পুঁতেছে এবং অধিবাসীদের আটকে রেখেছে। ফলে শহরটিতে বোমা হামলা চালানোও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কয়েকটি কুর্দি সূত্র।