তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া স্বল্প ও মাঝারি পাল্লার তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
মঙ্গলবার উত্তর কোরিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লে সেটি ৫শ’ এবং ৬শ’ কিলোমিটারের মধ্যে পূর্ব উপকূলে সাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়া এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়া কয়েকটি উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আরও শক্তি জানান দিতে এ পরীক্ষা চালাল।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলেছে, তাদের ধারণা, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি স্বল্প পাল্লার স্কাড। আরেকটি মাঝারি পাল্লার ‘রোডং’ ক্ষেপণাস্ত্র।
সম্প্রতি কয়েকবছরে উত্তর কোরিয়া এ দুই ধরনের ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে। এটি কেবল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির জন্য না বরং শক্তি প্রদর্শনের উদ্দেশেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
