২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াল কিলারকে খুঁজছে অ্যারিজোনা পুলিশ

অন্ততপক্ষে সাতজনকে গুলি চালিয়ে হত্যার দায়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে খুঁজছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের পুলিশ। তিনি ধারাবাহিকভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটান। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2016, 12:03 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

বিবিসি বলছে, হত্যা ছাড়াও গুলিতে আরো বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় এই ব্যক্তিই দায়ী বলে ধারণা পুলিশের।

মার্চে প্রথম হামলাটি চালানো হয়েছিল বলে প্রকাশিত খবরে জানা গেছে। ওই ঘটনায় বাইরে হাঁটার সময় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন, তবে দুজনেই বেঁচে যান। 

এ ধরনের শেষ ঘটনাটি ঘটে ১২ জুন। ওয়েস্ট ফিনিক্সে একটি বাড়ির সামনে তিন নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

গুলির্বষণের সবগুলো ঘটনাই ঘটে রাতে, বিক্ষিপ্তভাবে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

একটি গুলিবর্ষণের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সন্দেহভাজনের একটি স্কেচ তৈরিতে গোয়েন্দাদের সাহায্য করেন। 

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারী ২০ থেকে ৩০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ অথবা হিস্প্যানিক পুরুষ। গুলিবর্ষণের ঘটনায় তার একজন সঙ্গী থাকতে পারে বলে ধারণা পুলিশের।  

ফিনিক্সের পুলিশ প্রধান যোশেফ ইয়াহনের বলেন, “কেউ একজন জানে কে এগুলো করেছে। এ মামলার জট খুলতে সমাজের সাহায্যের প্রয়োজন আমাদের।”