২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ’

উত্তর কোরিয়া সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 06:31 PM

Updated : 25 Jul 2022, 09:27 PM

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে (জিএমটি ০২:৩০) কোরীয় উপদ্বীপে সাবমেরিন থেকে পানিতে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। উৎক্ষেপণের কিছুক্ষণ পরই সেটি ভেঙ্গে পড়ে।

উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে।

মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে অ্যাডভান্স অ্যান্টি-মিসাইল প্রযুক্তি স্থাপণের ঘোষণা দেয়।

এদিকে উত্তর কোরিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ‘যুদ্ধের উস্কানি’ দিচ্ছে এবং তারা এর ‘কঠোরতম জবাব দেওয়ার পরিকল্পনা’ করছে।

সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।