২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য মনোনীত নতুন ইইউ কমিশনার জুলিয়ান কিং

জনাথন হিলের পদত্যাগের পর ইউরোপীয় কমিশনে যুক্তরাজ্যের নতুন প্রতিনিধি মনোনীত হয়েছেন জুলিয়ান কিং।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jul 2016, 07:31 PM

Updated : 12 Apr 2022, 02:25 AM

গত মাসে ঐতিহাসিক গণভোটে যুক্তরাজ্যবাসী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের পক্ষে রায় দেওয়ার পর হিল পদত্যাগের ঘোষণা দেন।

শুক্রবার ক্যামেরনের মুখপাত্র সাংবাদিকদের বলেন, “জুলিয়ান কিং একজন অভিজ্ঞ কূটনীতিক। ইউরোপ বিষয়ে তিনি বিশেষ দক্ষ এবং প্রধানমন্ত্রীর বিশ্বাস তিনি কমিশনে শক্তিশালী সংযোজন হবেন।”

কিং এর ইইউতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০০৫ সালে যুক্তরাজ্যের ইইউ প্রেসিডেন্সিতে তিনি রাজনৈতিক ও নিরাপত্তা কমিটির প্রতিনিধি ছিলেন।

২০০৮-০৯ সালে তিনি ব্রিটিশ কমিশনারের অধীনেও কাজ করেছেন। এছাড়া তিনি আয়ারল্যান্ডে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

ইইউ-র নির্বাহী কমিটির মুখপাত্র জানান, যোগ্যতা যাচাইয়ের জন্য সোমবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাঙ্কার কিংয়ের ইন্টারভিউ নেবেন।

ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, “প্রার্থীর ইউরোপীয় কমিশনে কাজ করার যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।”

এ বিষয়ে আর কিছু জানাতে অস্বীকার করেন তিনি।