২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানায় ঈদ পার্টিতে পদদলিত হয়ে ‘৯ জনের মৃত্যু’

ঘানার দ্বিতীয় বৃহত্তম শহর কুমাসিতে ঈদ পার্টিতে পদদলিত হয়ে নয় জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Jul 2016, 07:18 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জয় এফএম’র প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঈদুল ফিতর উপলক্ষ্যে পার্টি চলছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং পদদলনের ঘটনা ঘটে।

যদিও পদদলনের সঠিক কারণ নিয়ে বিভ্রান্তি রয়েছে।

অন্য এক প্রত্যক্ষদর্শীর দাবি, অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লাইট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কমিউনিটি সেন্টারটির দরজাগুলো বন্ধ থাকায় লোকজন বাইরে বেরিয়ে আসতে ব্যর্থ হয়।

হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের সংখ্যা নিয়েও বিভ্রান্তি রয়েছে।

ঘানায় বুধবার ঈদুল ফিতর উদযাপিত হয়।