২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে শরিয়া বিচার পর্যালোচনা

যুক্তরাজ্যে শরিয়া আইনে বিচারে দেশটির আইনের ব্যত্যয় ঘটছে কি না তা খতিয়ে দেখতে পর্যালোচনার আদেশ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>রে মিডিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 10:32 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

যুক্তরাজ্যের বিচার ব্যবস্থার সমান্তরালে মুসলিম কমিউনিটিগুলোতে এসব আদালত কীভাবে চলছে, যা নারীদের বিরুদ্ধে কাজ করে- সে উদ্বেগ থেকে এ পর্যালোচনার সিদ্ধান্ত আসে।  

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্যানেল শরিয়া আইনে বিচারের অভিজ্ঞতা সম্পন্নদের মতামত চেয়েছে, যাতে ব্রিটেনে ধর্মীয় অনুশাসনের অপব্যবহার হচ্ছে কি না তা বোঝা যায়।

এছাড়া শরিয়া আইনের অপপ্রয়োগ হচ্ছে কি না, যা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য তৈরি এবং অভিন্ন মূল্যবোধকে উপেক্ষা ও সমাজের ক্ষতি করছে কি না তাও খতিয়ে দেখবে এই প্যানেল।

প্যানেলের নেতৃত্বে থাকা অধ্যাপক মোনা সিদ্দিকী বলেন, “এটা গুরুত্বপূর্ণ যে, এই প্যানেল সারা দেশের বিভিন্ন উৎস থেকে অভিজ্ঞতা ও বিভিন্ন পক্ষের মতামত শুনবে। সে কারণে যারা এ ধরনের কাউন্সিলে কাজ করেছেন বা বিচারের জন্য শরিয়া কাউন্সিল ব্যবহার করেছেন তাদের এগিয়ে আসার এবং মতামত দেওয়ার আহ্বান জানিয়েছি।”

সিদ্দিকী ইসলাম ও আন্তঃধর্মীয় শিক্ষা বিষয়ক একজন বিশেষজ্ঞ। তার প্যানেলে পারিবারিক আইনবিদ ব্যারিস্টার স্যাম মমতাজ, হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মার্ক হেডলি ও পারিবারিক আইনবিদ অ্যান ম্যারি হাসিনসন রয়েছেন।

ইমাম সৈয়দ আলী আব্বাস রাজাবি ও ইমাম কারি অসীমের পরামর্শ নিবেন তারা।   

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী টেরিজা মে এর আগে সরকারের সন্ত্রাসবাদ বিরোধী কৌশলের অংশ হিসেবে এই পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১৭ সালেই এই প্যানেল কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে।