২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুলে হামলার ঘটনায় ২০ আইএস সদস্য কাস্টডিতে

তুরস্কে ইস্তাম্বুলের বিমানবন্দরে গত সপ্তাহের হামলায় জড়িত সন্দেহে ইসলামিক স্টেটের (আইএস) প্রায় ২০ সদস্যকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 09:46 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

এদের বেশির ভাগই বিদেশি বলে রোববার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান।

মঙ্গলবার রাতে ইস্তাম্বুলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় ৪৫ জন নিহত হয়।

হামলায় জড়িত সন্দেহে দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে রুশ নাগরিক হিসাবে চিহ্নিত করা হয়েছে। তারা চেচেনে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের গণমাধ্যম শুক্রবার একথা জানিয়েছে।

এরদোয়ান বলেছেন, সর্বশেষ তদন্তের ফলে হামলার পেছনে আইএসের হাত রয়েছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।