২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ঝড়ে নৌকাডুবিতে ১০ শিশুর মৃত্যু

রাশিয়ার একটি হ্রদে ঝড়ের কবলে নৌকাডুবিতে একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 10:32 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

কারেলিয়ার সিয়ামোজেরো হৃদে নৌকাটি ঝড়ের কবলে পড়ে বলে জানিয়েছে বিবিসি।

মস্কোর মেয়র সেরগেই সোবায়নিন জানিয়েছেন, শিশুরা ছুটি কাটাতে লেকে নৌকা ভ্রমণে গিয়ে ঝড়ের মুখে পড়ে।

জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা বলেছে, নৌকাডুবিতে ৫১ জন ভ্রমণকারীদের ওই দলের ৩৬ জন বেঁচে আছে। নিখোঁজদের খোঁজে এখনও উদ্ধারকাজ চলছে।

ওই নৌকা ভ্রমণের দায়িত্বে থাকা একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।