২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ইইউ গণভোটের প্রচার আবার শুরু

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকা প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটের প্রচার তিনদিনের বিরতির পর আবার শুরু হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jun 2016, 10:22 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

লেবার পার্টির ব্রিটিশ নারী এমপি জো কক্স গত বৃহস্পতিকার গুলি ও ছুরি হামলায় হত্যার শিকার হওয়ার পরপরই গণভোট নিয়ে প্রচার স্থগিত করা হয়েছিল। রোববার থেকে তা আবার শুরু হল।

আগামী ২৩ জুন এ গণভোট হবে। এ ভোটে ব্রিটিশরা অস্তিত্বের প্রশ্নের মুখে আছে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

ইইউ তে ব্রিটেনের থাকার পক্ষে জনসমর্থন ফের এগিয়ে গেছে বলে প্রকাশিত দু’টি মতামত জরিপে প্রকাশ পেয়েছে।

শনিবার প্রকাশিত চারটি জরিপের ফলাফলের মধ্যে এ দুটি ফলাফল ব্রিটেনকে ইইউয়ে রাখার জন্য প্রচার চালানো ক্যামেরনকে নতুন অনুপ্রেরণা যোগাবে।

প্রধানমন্ত্রী ক্যারেমনসহ এক পক্ষ ব্রিটেনকে ইইউতে ধরে রাখতে ‘ইন’ পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে, ব্রিটেনকে ইইউ থেকে বের করে নিতে অপর পক্ষ ‘আউট’ শিবিরের পক্ষে প্রচারণা চালাচ্ছে।