বার্লুসকোনির অস্ত্রোপচার
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির হৃদযন্ত্রে অস্ত্রোপচার হচ্ছে। এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন হবে চার ঘণ্টা সময়।
হাসপাতাল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ত্রুটিযুক্ত মহাধমনীর ভালভ প্রতিস্থাপনে এই এই অস্ত্রোপচার।
মঙ্গলবার ইতালির স্থানীয় সময় সকাল ৮ টায় এই অস্ত্রোপচার শুরু হয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
৭৯ বছর বয়সী মধ্য-ডানপন্থি নেতা ও মিডিয়া মুঘল বলে পরিচিতি পাওয়া বার্লুসকোনি গেল সপ্তায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের ভাষায় তিনি কার্ডিয়াক ডিফিসিয়েন্সিতে ভুগছিলেন।
সোমবার বার্লুসকোনি তার ফেইসবুক পৃষ্ঠায় লিখেছেন, “স্বাভাবিক কারণেই আমি ভারাক্রান্ত। কিন্তু আমার তথা-কথিত রাজনৈতিক শত্রু থেকে শুরু করে বিভিন্ন অংশ থেকে আমার প্রতি যে আবেগ এবং সমর্থনের প্রকাশ আমি দেখেছি, তাতে আমি আপ্লুত।”
