মিলানে ভবন ধসে নিহত ৩
ইতালির মিলানে আকস্মিক বিস্ফোরণে একটি আবাসিক ভবনের একাংশ ধসে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন।
রোববারের এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির দমকলের এক মুখপাত্র জানিয়েছেন।
লুকা কারি নামের ওই মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “রোববার জিএমটি ৭ টার দিকে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, তবে খুব সম্ভবত গ্যাস লিক থেকে এটা হয়েছে।”
স্থানীয় একটি দৈনিকের অনলাইন সংস্করণ নয় জন আহত হওয়ার কথা জানিয়েছে। এদের মধ্যে দুইটি শিশু রয়েছে। তারা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।
অন্য একটি পত্রিকার খবরে বলা হয়, ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণটি হয়েছে।
