২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 12:16 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

বৃহস্পতিবার হিউস্টনের হবি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর কয়েক মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয় বলে দমকল বিভাগ জানিয়েছে।

তবে দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি দমকল বিভাগ।

হিউস্টনের টেলিভিশন চ্যানেল কেএইচওইউ-এ সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি একটি এইস হার্ডওয়ার স্টোরের পার্কিং লটে পড়ে আছে। 

দমকম বিভাগ জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা সম্ভব হয়নি।