থাই রাজার সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী
থাইল্যান্ড রাজা ভূমিবল আদুলিয়াদেজের দেশের সিংহাসনের আরোহনের ৭০তম বার্ষিকী পালন করছে।
৮৮ বছর বয়সী এ রাজা বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন। দেশে অনেক রাজনৈতিক বিভেদের মধ্যেও তাকে জাতির স্থিতিশীলতার প্রতীক হিসাবে দেখা হয়।
বৃহস্পতিবার ব্যাংককে ধর্মীয় অনুষ্ঠান দিয়ে রাজার সিংহাসনের আরোহণের বার্ষিকী পালন শুরু হয়। ৭৭০ জন বৌদ্ধ ভিক্ষু অনুষ্ঠানটি পরিচালনা করেন।
দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রাজার ছবি টাঙানো হয়। রাজাকে শুভেচ্ছা জানাতে এদিন সকালে কয়েকশ’ মানুষ প্রাসাদের বাইরে জড়ো হয়।
তবে রাজার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে জনমনে কয়েকমাস ধরেই উদ্বেগ রয়েছে। কয়েক মাস ধরে নানা স্বাস্থ্যগত নানা সমস্যার পর সম্প্রতি রাজার হৃদযন্ত্রের অপারেশন হয়েছে।
১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন।
