২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আল-কায়েদার নেতাসহ ৮ জঙ্গি নিহত

পাকিস্তানে আল-কায়েদার গুরুত্বপূর্ণ নেতাসহ আট জঙ্গি নিহত হয়েছেন। তৈয়ব নওয়াজ ওরফে হাফিজ আবদুল মতিন মুলতান শহরে পুলিশের এক অভিযানে নিহত হন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 09:48 AM

Updated : 12 Apr 2022, 02:06 AM

বৃহস্পতিবার রাতে মুলতান শহরের নদীর তীরে এক গোপন আস্তানায় চালানো অভিযানে আল-কায়েদার এই নেতার সঙ্গে আরো সাতজন সহযোগীও নিহত হয়েছেন।

পুলিশ বলছে, এই জঙ্গি-বিদ্রোহীরা শহরটির একটি খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর ব্যাপারে বৈঠক করছিলেন।

জঙ্গিদের লাশগুলো মুলতানের নিশতার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেখানেই মতিনকে শনাক্ত করা হয়।

জঙ্গিদের হত্যার জের ধরে মুলতানের পুলিশ অঞ্চলটিতে সকর্তকা ঘোষণা করে জানিয়েছে, আল-কায়েদা পাঞ্জাবের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হামলা চালাতে পারে।